দু’দিন করে বন্ধ থাকবে স্টান্ডার্ড ইসলামী ও সোনালী ব্যাংকের সব পরিষেবা

কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) হালনাগাদের জন্য দু’দিন করে বন্ধ থাকবে স্টান্ডার্ড ইসলামী ব্যাংক ও সোনালী ব্যাংক পিএলসির সব কার্যক্রম ও পরিষেবা। বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা পৃথক দু’টি সার্কুলারে এ তথ্য জানানো হয়।

ব্যাংক দু’টিকে পরিষেবা বন্ধ রাখার অনুমতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে জানানো হয়, ব্যাংক দুটি তাদের ডেটাবেজ ও সফটওয়্যার হালনাগাদ করার কাজ পরিচালনা করবে। এর ফলে পৃথক সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট সময়ে ব্যাংক দুটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংক পিএলসির কার্যক্রম বন্ধ (ডাইনটাইম শুরু) হবে আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা থেকে। তাদের ডাউনটাইম চলবে শনিবার (১৭ অক্টোবর) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। আর স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ডাউনটাইম শুরু হবে হবে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১২ টায়। শেষ হবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টা ৫৯ মিনিটে।

আরও