নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

ব্যাটারিচালিত অটোরিকশা চালক আলমগীরের নিজ বাড়িতে অটোরিকশাটি চার্জে দেয়া ছিল। ভোর সাড়ে ৫ টার দিকে রিকশায় থাকা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) ভোরে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন, নাচোল উপজেলার নেজামপুর মরাফেলা দক্ষিণপাড়া গ্রামের মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা বেগম (২৩)।

ওসি জানান, ব্যাটারিচালিত অটোরিকশা চালক আলমগীরের নিজ বাড়িতে অটোরিকশাটি চার্জে দেয়া ছিল। ভোর সাড়ে ৫ টার দিকে রিকশায় থাকা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।

আরও