মৃত্যু

জেলার কুলাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজনের সঙ্গে বোরো ধানের চারা তুলে বাড়ি ফেরার পথে পানিভর্তি একটি গর্তে পড়ে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

জেলার কুলাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজনের সঙ্গে বোরো ধানের চারা তুলে বাড়ি ফেরার পথে পানিভর্তি একটি গর্তে পড়ে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে কাদিপুর ইউনিয়নের মধ্য চুনঘর এলাকার বাসিন্দা তাহির আলীর মেয়ে মেঘলা আক্তার (৭) ও প্রতিবেশী বিলাল মিয়ার মেয়ে মোহনা বেগম (৬) স্বজনের সঙ্গে বোরো ধানের চারা তুলে বাড়ি ফিরছিল। একপর্যায়ে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পানিভর্তি একটি গর্তে দুই শিশুর মরদেহের সন্ধান মেলে। নিহত মেঘলা চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী ও মোহনা প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী ছিল।

আরও