গতকাল সকালে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী আলম মারা যান। গুরুতর আহত হন চালক সোনা মিয়া (২২) ও অন্য আরোহী কালু মিয়া (১৬)।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে কালু মিয়া এবং বিকাল সাড়ে ৫টার দিকে সোনা মিয়া মারা যান।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এছাড়া, রাজধানীর কলাবাগানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল ভোরে কলাবাগান থানার সোনারগাঁও মোড় ট্রাফিক বক্সের সামনে দুর্ঘটনাটি ঘটে।
কলাবাগান থানার এএসআই শাহিন আলম জানান, সোনারগাঁও মোড় ট্রাফিক বক্সের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অজ্ঞাতপরিচয় একব্যক্তি রাস্তায় পড়ে ছিলেন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টায় মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।