রংপুর নগরীতে রোড ডিভাইডার বিদ্যুতায়িত হয়ে বিমল চন্দ্র (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে রংপুর সিটি করপোরেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত বিমল কাউনিয়া উপজেলার হারাগাছ যুগিটারী এলাকার পুলিন চন্দ্রের ছেলে।
রোববার (২ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই আব্দুল বাতেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সিটি বাজার থেকে রাত ২টার দিকে খাবার খেয়ে রাস্তা পার হচ্ছিলেন বিমল। এসময় সিটি করপোরেশনের লোহার রোড ডিভাইডার বিদ্যুতায়িত হওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠায়।
এসআই আব্দুল বাতেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।