মহাস্থানগড়ের মেলায় একদিনে ৬ হাজার মণ কটকটি বিক্রি

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ের সাধু-সন্ন্যাসীদের মেলায় একদিনে ছয় হাজার মণেরও বেশি কটকটি বিক্রি হয়েছে।

দুই শতাধিক দোকান থেকে বিক্রি হওয়া এ কটকটির বাজারমূল্য প্রায় পৌনে ৫ কোটি টাকা। বগুড়ার ঐতিহ্যবাহী এ খাবার প্রায় ২০০ বছর ধরে তৈরি ও বিক্রি হয়ে আসছে। মেলা ছাড়াও দৈনিক ১৫০ মণ কটকটি বিক্রি হয়। মিষ্টান্নটি তৈরিতে ব্যবহার করা হয় ময়দা, চালের আটা, ডালডা ও গুড়ের রস।

আরও