সীমান্ত রক্ষায় দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্ত এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছে এবং তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তিনি সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যার ঘটনা বন্ধের দাবি জানান। একই সঙ্গে এসব ঘটনার আন্তর্জাতিক পর্যায়ে বিচার নিশ্চিত করার আহ্বানও জানান।

সীমান্ত রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি স্থানীয় মানুষকেও ভূমিকা রাখতে হবে।

আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্ত এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছে এবং তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তিনি সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যার ঘটনা বন্ধের দাবি জানান। একই সঙ্গে এসব ঘটনার আন্তর্জাতিক পর্যায়ে বিচার নিশ্চিত করার আহ্বানও জানান।

সাদিপুর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টার ঘটনার প্রতিবাদ জানাতে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সীমান্ত এলাকা পরিদর্শন করে। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা ১০ থেকে ১২ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। বুধবার ভোরে ভারতীয় অংশ থেকে তাদের সরিয়ে নেয়া হয়। সকালে সীমান্তে বিজিবি ড্রোন উড়িয়ে তল্লাশি করলেও তাদের আর কোনো উপস্থিতি দেখতে পায়নি।

পুশইনের চেষ্টা প্রতিহত করতে সীমান্তে বিজিবির যে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছিল তা এখন প্রত্যাহার করা হয়েছে। বিভিন্ন বাঙ্কার থেকেও বিজিবি সদস্যদের সরিয়ে নেয়া হয়েছে তবে সীমান্তে বিজিবির স্বাভাবিক টহল অব্যাহত রয়েছে।

এর আগে, গত রোববার গভীর রাতে বেনাপোলের সাদিপুর সীমান্তের ওপারে ভারতের নরহরিপুর এলাকায় তিনটি ট্রাকে করে দেড় শতাধিক মানুষকে জড়ো করে বিএসএফ। এরপর সীমান্তের আলো নিভিয়ে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ১০-১২ জনকে শূন্যরেখায় ঠেলে পাঠায় তারা। এ সময় যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটকে দেন। এ ঘটনার পর থেকে সীমান্তে আটকে পড়া মানুষগুলো মানবেতর জীবনযাপন করছিলেন।

স্থানীয়দের দাবি, বর্তমানে সীমান্তের ভারতীয় অংশে আরো শতাধিক মানুষকে অবস্থান করিয়ে রাখা হয়েছে।

আরও