গ্রাহক সেবা পক্ষ

রূপালী ব্যাংক পিএলসির পিরোজপুর করপোরেট শাখার উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে শুরু হয়েছে গ্রাহক সেবা পক্ষ।

রূপালী ব্যাংক পিএলসির পিরোজপুর করপোরেট শাখার উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে শুরু হয়েছে গ্রাহক সেবা পক্ষ। গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, অভিযোগ গ্রহণ ও সেবা উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ১৯ অক্টোবর শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে গতকাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‎সভায় প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও বরিশাল বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপক ও পিরোজপুর জোনাল অফিসের জোনাল ম্যানেজার এনামুল হক।

আরও