হিলিতে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের মূল্যবৃদ্ধি

হিলি বাজারে গত রোববার সরজমিনে দেখা যায়, এক সপ্তাহ আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৪৫ টাকায়, বর্তমানে তা ৫০ টাকা। দাম বাড়ার কারণে ক্রেতারাও তুলনামূলক কম পেঁয়াজ কিনছেন বলে জানান বিক্রেতারা।

দিনাজপুরের বন্দরনগরী হিলিতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। জ্বালানি তেলের দরবৃদ্ধি ও চাহিদার তুলনায় সরবরাহ কমের অজুহাতে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। তবে সরবরাহ বাড়লে দাম আবার কমে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

হিলি বাজারে গত রোববার সরজমিনে দেখা যায়, এক সপ্তাহ আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৪৫ টাকায়, বর্তমানে তা ৫০ টাকা। দাম বাড়ার কারণে ক্রেতারাও তুলনামূলক কম পেঁয়াজ কিনছেন বলে জানান বিক্রেতারা।

স্থানীয় বাজারের পেঁয়াজ বিক্রেতা সিরাজুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘পেঁয়াজের মৌসুম এখন শেষের দিকে। কৃষকদের কাছে থাকা মজুদও ফুরিয়ে আসছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে। এ কারণে মোকামেই পণ্যটির দাম খানিকটা বেশি। এছাড়া জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ট্রাক ভাড়া বেড়েছে। তাই পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দামে এর প্রভাব পড়েছে। সরবরাহ আবার বাড়লে দাম কমে আসবে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বণিক বার্তাকে বলেন, ‘দাম নিয়ন্ত্রণে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। বিক্রেতারা কত দিয়ে পণ্য কিনেছেন বা বিক্রি করছেন সেটি যাচাই করে দেখা হচ্ছে। কারো বিরুদ্ধে বাড়তি দাম নেয়ার অভিযোগ পাওয়া গেলে তাকে জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আরও