টেকসই বেড়িবাঁধের দাবিতে বিষখালী নদীপাড়ে মানববন্ধন

বরগুনার বিষখালী নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বরগুনার বিষখালী নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কূপধন এলাকায় নদীপাড়ে এ কর্মসূচি আয়োজন করা হয়। বক্তারা বলেন, প্রতিনিয়তই ঝড়-জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয় আমাদের। সাধারণ জোয়ারেও ভাঙছে উপকূলীয় বেড়িবাঁধ। বাঁধগুলো এ অঞ্চলের রক্ষাকবচ। অথচ এগুলো কখনই টেকসইভাবে সংস্কার করা হয় না। ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। ত্রাণ নয়, টেকসই বাঁধ চাই।

আরও