বিদেশীদের জন্য দক্ষিণ এশিয়ায় ফের শীর্ষ ব্যয়বহুল শহর ঢাকা

সূচকে দক্ষিণ এশিয়ার ব্যয়বহুল শহরের তালিকায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ১২৭তম, নয়াদিল্লি ১৫৫তম, চেন্নাই ১৭৭তম ও বেঙ্গালুরু ১৭৮তম অবস্থানে রয়েছে। প্রবাসী কর্মীদের জন্য এসব শহর ঢাকার (৯৮তম) তুলনায় কম ব্যয়বহুল।

বিদেশী কর্মজীবীদের জন্য ঢাকার জীবনযাপনে ব্যয় অনেক বেশি। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান মার্সারের নতুন এক জরিপে এ তথ্য জানানো হয়। বিশ্বের বিভিন্ন শহরের দুই শতাধিক পণ্য ও সেবার মূল্যের ভিত্তিতে এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।

জরিপে বলা হয়েছে, মার্সারস কস্ট অভ লিভিং সার্ভে ২০২২- শীর্ষক এ জরিপে চিহ্নিত প্রবাসীদের জন্য বিশ্বের ব্যয়বহুলতম ১০০ নগরীর মধ্যেই রয়েছে ঢাকা। তবে আগের চেয়ে ৫৮ ধাপ নেমেছে ঢাকার অবস্থান। চলতি বছর প্রবাসী কর্মীদের জন্য বিশ্বের ৯৮তম ব্যয়বহুল শহর এখন ঢাকা। জরিপে আগের বছর ২০২১ সালে ঢাকার অবস্থান ছিল ৪০তম। ২০২০ সালে ঢাকা ছিল ২৬তম অবস্থানে। অর্থাৎ এই এক বছরের ব্যবধানে ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান পরিবর্তন হয়েছে ৫৮ ধাপ। সেই হিসাবে অবশ্য গতবারের তুলনায় বর্তমানে ঢাকায় জীবনযাত্রার খরচ কিছুটা কমেছে।

বিদেশী কর্মীদের বসবাসের জন্য ঢাকা এখনো বিশ্বের সবচেয়ে উন্নত কিছু শহরের তুলনায় ব্যয়বহুল রয়েছে। মার্সারের এ তালিকায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ১৮১তম, কাতারের দোহা ১৩৩তম, কানাডার অটোয়া ১৩২তম, কুয়েতের রাজধানী কুয়েত সিটি ১৩১তম, সৌদি আরবের জেদ্দা ১১১তম, কানাডার ভ্যানকুভার ১০৮তম, থাইল্যান্ডের ব্যাংকক ১০৬তম ও অস্ট্রেলিয়ার ক্যানবেরা ১০৪তম, সৌদি আরবের রাজধানী রিয়াদ ১০৩তম অবস্থানে।

এ বছর মার্সার সারা বিশ্বের ২২৭টির বেশি শহরে জরিপ পরিচালনা করে এ সূচক তৈরি করেছে। আবাসন, পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালি পণ্যসামগ্রী, বিনোদনসহ প্রতিটি শহরের দুই শতাধিক পণ্য ও পরিষেবার তুলনামূলক খরচের ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়েছে। এ বছরের মার্চের জীবনযাপনের খরচের ভিত্তি ধরে এ হিসাব করা হয়েছে।

সূচকে দক্ষিণ এশিয়ার ব্যয়বহুল শহরের তালিকায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ১২৭তম, নয়াদিল্লি ১৫৫তম, চেন্নাই ১৭৭তম ও বেঙ্গালুরু ১৭৮তম অবস্থানে রয়েছে। প্রবাসী কর্মীদের জন্য এসব শহর ঢাকার (৯৮তম) তুলনায় কম ব্যয়বহুল।

দক্ষিণ এশিয়ায় প্রবাসীদের জীবনযাপনের জন্য সবচেয়ে কম ব্যয়বহুল শহর এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও দেশটির বন্দরনগরী করাচি। বৈশ্বিক হিসেবে এ শহর দুটির অবস্থান যথাক্রমে ২২৪ ও ২২৩তম। বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহর হিসেবেও শহর দুটির অবস্থান চতুর্থ ও পঞ্চম। এ ছাড়া তুরস্কের (নতুন নাম তুর্কিয়ে) রাজধানী আঙ্কারা ২২৭তম অবস্থানে আছে।

অন্যদিকে বিদেশীদের থাকার খরচ পৃথিবীতে সবচেয়ে বেশি হংকং শহরে, আগের জরিপেও হংকং প্রথম স্থানে ছিল। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে জুরিখ। প্রবাসী কর্মীদের জন্য ব্যয়বহুলতম ১০ শহরের চারটি এশিয়ায় অবস্থিত।

আরও