তারা হলেন গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে মো. রানা মিয়া (২৪) ও সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হলুদিয়া গ্রামের মো. রানা মিয়ার ছেলে মো. খোকন মিয়া। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাদের মরদেহ তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছায়। পরে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তাদের মৃত্যুতে দুই গ্রামসহ আশপাশ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
গত শুক্রবার সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজের ট্যাংক কাটার সময় হঠাৎ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ঘটনাস্থল ও চিকিৎসাধীন অবস্থায় মোট নয় শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরো কয়েকজন আহত হন।