দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রৌপ্যের দাম। প্রতিভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে রৌপ্যের দাম ১১৭ টাকা কমে হয়েছে ৪ হাজার ১১৬ টাকা।
আজ সকালে দাম কমানোর তথ্য দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হচ্ছে।
সংগঠনটি বলছে, বিশ্ববাজারে পিওর গোল্ড ও সিলভাব বা তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমায় দেশের বাজারে সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৭ হাজার ৭৬৭, ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ১ লাখ টাকা ৫২ হাজার ৭৯৮ টাকা।
এর আগে গত ৯ অক্টোবর ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২৩ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬০ দফা বাড়ানো ও কমানো হয়েছে ৬৩ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
এদিকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রৌপ্যের দাম ৪ হাজার ১১৬ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৯৬৬, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৪১ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম ২ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।