২০২৫-২৬ অর্থবছর

দেশের ৫৪তম বাজেট ঘোষণা শুরু

এদিন সকালে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বাজেট প্রস্তাবনা অনুমোদন করা হয়। বৈঠকটি সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা শুরু হয়েছে। আজ সোমবার (২ জুন) বিকাল ৩টায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বাজেট বক্তব্য সম্প্রচার শুরু হয়।

জাতীয় সংসদ না থাকায় এবার বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনসহ অন্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হচ্ছে।

এর আগে একই দিন সকালে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বাজেট প্রস্তাবনা অনুমোদন করা হয়। বৈঠকটি সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।

দেশের ৫৪তম এ বাজেটের আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।

আরও