লেবানন থেকে দেশে ফিরেছেন আরো ৪৬ বাংলাদেশী

সরকারি খরচে লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন আরো ৪৬ বাংলাদেশী। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, এই ৪৬ প্রবাসীকে সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ পর্যন্ত লেবানন থেকে এক হাজার ২৯২ বাংলাদেশিকে ২০টি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বার্তায় জানানো হয়, লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় বাংলাদেশী নাগরিকরা দেশে ফিরে আসতে ইচ্ছুক হলে তাদের সরকার নিজ খরচে ফিরিয়ে আনবে। এ ছাড়া দেশে ফিরতে ইচ্ছুক-অনিচ্ছুক বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বৈরুতের দূতাবাস।

আরও