করোনা পরিস্থিতিতে ঈদুল আজহা সামনে রেখে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বন্যপ্রাণীসহ প্রাণ-প্রকৃতি রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা
জোরদার করেছে বন বিভাগ। এছাড়া সুন্দরবনের সব কর্মকর্তা ও বনরক্ষীকে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা ও সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করা হয়েছে। গতকাল বিকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে সুন্দরবনে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকা স্বত্তেও কিছু মানুষ সুন্দরবনে প্রবেশ করে অপারাধমূলক কর্মকাণ্ড পরিচালনার
চেষ্টা করছে।
ঈদ উপলক্ষে মৌসুমি হরিণ শিকারিরা
বেপরোয়া হয়ে ওঠে। এসব অপরাধী ও মৌসুমি শিকারিদের সামাল দিতে সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ
দেয়া হয়েছে।