ত্রিশালে পৃথক দুর্ঘটনায় পেছন থেকে আসা গাড়ির ধাক্কায় দুজন নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনের ইউটার্নে ভ্যানগাড়ি থেকে মার্জিয়া খাতুন (২২) হঠাৎ পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন

ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৃথক দুটি স্থানে পেছন থেকে আসা গাড়ির ধাক্কায় তারা নিহত হন।

ত্রিশাল পৌর এলাকার দরিরামপুরে সাইফুল কমিশনারের বাড়ির সামনে আজ সকাল পৌনে ১০টার দিকে দুর্ঘটনা ঘটে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনের ইউটার্নে ভ্যানগাড়ি থেকে মার্জিয়া খাতুন (২২) হঠাৎ পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মার্জিয়া ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের চরকুমারিয়া এলাকার তামিম মিয়ার স্ত্রী।

অন্যদিকে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর দারুত তাকওয়া হিফজ মাদ্রাসার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে শহিদুল (৩৮) নামে এক ব্যক্তি নিহত হন। এসময় পেছন থেকে আসা একটি অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শহিদুল ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

ত্রিশাল থানার এসআই সবুজ জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কোনো অভিযোগ না থাকায় মার্জিয়া খাতুনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শহিদুলের মরদেহ থানা পুলিশের হেফাজতে রয়েছে।

আরও