মেহেরপুরের গাংনীর বাঁশবাড়িয়া গ্রামে পানিতে ডুবে আসমাউল (১৫) নামে
এক শিশুর মৃত্যু ঘটেছে। আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে গোসল করার সময় মৃত্যুর ঘটনাটি
ঘটে। আসমাউল শিশিরপাড়া গ্রামের আনারুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, আসমাউল স্থানীয় একটি কাঠের দোকানে কাঠমিস্ত্রির
কাজের প্রশিক্ষণ নিচ্ছিল। প্রতিদিনের মতো সে কয়েকজন ছেলের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে ডাঙ্গায় ওঠার সময় হঠাৎ পা পিছলে পানিতে
তলিয়ে যায়। তার সঙ্গের ছেলেরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, মৃত্যুর ঘটনাটি
তিনি জানেন এবং ঘটনাস্থলে খোঁজখবর নেয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে।