যশোরে ইকোর ফ্রি চক্ষু ক্যাম্প

চাঁচড়ায় স্থাপিত ইকো ট্রেনিং সেন্টারের পাশাপাশি ইকো জিএল ইনস্টিটিউটে এতিম ও দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে আবাসন ও শিক্ষার ব্যবস্থা রয়েছে।

অর্থের অভাবে যারা চোখের চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য নিঃসন্দেহে এক মানবিক ও মহৎ উদ্যোগ হয়ে উঠেছে ইকোর আয়োজন করা ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। শুক্রবার ( ২৭ জুন) যশোর শহরের চাঁচড়াস্থ ইকো ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ ক্যাম্প উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের যশোর উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, `ইকোর এই চক্ষু ক্যাম্প নিঃসন্দেহে মানবিক ও মহতি উদ্যোগ। যারা দুঃস্থ, তাদের জন্য এমন ক্যাম্প জীবন বদলে দিতে পারে। সমাজে বৈষম্য কমাতে হলে এ ধরনের উদ্যোগ আরও বেশি প্রয়োজন।' ক্যাম্পে দিনভর চিকিৎসা সেবা দিয়েছেন বাংলাদেশ চক্ষু বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের সাবেক চিকিৎসক ও যশোরের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আরিফ নূর, যশোর পৌরসভার সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, ব্যবসায়ী নাসির উদ্দিন মিলন, প্রকৌশলী আশিফ চৌধুরী জুয়েল এবং ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের। ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের জানান, ইকো শুধু চোখের চিকিৎসা নয়, বরং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতন করে তাদের আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করে তুলতে কাজ করছে।

চাঁচড়ায় স্থাপিত ইকো ট্রেনিং সেন্টারের পাশাপাশি ইকো জিএল ইনস্টিটিউটে এতিম ও দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে আবাসন ও শিক্ষার ব্যবস্থা রয়েছে।

আরও