নড়াইলে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে ১৪ দলীয় জোটের নেতারা

ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে হামলায় ক্ষতিগ্রস্ত নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া সাহাপাড়ার হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকান ও মন্দির পরিদর্শন করেছেন ১৪ দলীয় জোটের নেতারা।

ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে হামলায় ক্ষতিগ্রস্ত নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া সাহাপাড়ার হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকান ও মন্দির পরিদর্শন করেছেন ১৪ দলীয় জোটের নেতারা। গতকাল দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তারা। এ সময় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে ১০ হাজার এবং চারটি মন্দিরে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।

১৪ দলীয় জোট নেতাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দোলোয়ার হোসেন, জাসদ সভাপতি ও হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাপার কেন্দ্রীয় নেতা মুক্তার হোসেন, বাসদের কেন্দ্রীয় নেতা রেজাউর রশীদ খান রেজা, জাসদের কেন্দ্রীয় নেতা ওবায়দুর রহমান চুন্নু, তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ আলী ফারুকী, গণ-আজাদী লীগের কেন্দ্রীয় নেতা এসকে সিকদার, কমিউনিস্ট কেন্দ্রের নেতা অসিত বরণ রায়, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুসহ ১৪ দলীয় জোটের নেতারা।

এ সময় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হচ্ছে। বারবার হামলার কারণ হচ্ছে, সঠিক বিচার না হওয়া।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেন, কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে একাত্মতা  প্রকাশ করার পাশাপাশি যারা এ ঘটনার সঙ্গে জড়িত, অবিলম্বে তাদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আরও