নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

এই বগি লাইনচ্যুতির ঘটনায় ট্রেনের সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতরে অনেকেই আটকা পড়েছেন এবং বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এই বগি লাইনচ্যুতির ঘটনায় ট্রেনের সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতরে অনেকেই আটকা পড়েছেন এবং বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, রেল কর্তৃপক্ষ উদ্ধারকারী ট্রেন পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে, তবে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও