দিনাজপুর

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, নিহত ৫ ও আহত ১৫

নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ।

ঘটনাস্থলে আমবোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর ৪টার পর পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কে থেমে থাকা ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৪ জুন) ভোর ৪টা ২০ মিনিটের দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে আমবোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর ৪টার পর পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহত হন কমপক্ষে ১৫ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এছাড়াও আহতদের মধ্যে ৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের রংপুরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন।

আরও