মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে সাগর ও নবীন নামে দুই রিকসাচালক আহত হয়েছেন।
রোববার রাত ১০টার দিকে বাসস্ট্যান্ডের 'অদম্য ৭১' শহীদ স্মৃতিস্তম্ভের সামনে প্রথমে দুটি ও পরে রাত সাড়ে ১০টায় পৌর সুপার মার্কেটের সামনে আরো একটি ককটেল বিস্ফোরিত হয়।
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, বাসস্ট্যান্ড এলাকায় ‘অদম্য-৭১’ স্মতিস্তম্ভের সামনে হঠাৎই ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় ওখানে দাঁড়িয়ে থাকা দুই রিকসাচালক নবীন ও সাগর আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছে।
স্থানীয়রা জানান, বিকট শব্দে ককটেল বিস্ফোরণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।