আত্মপ্রকাশ করল ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। ক্রিকেট সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির সাবেক প্রধান এম নাজমুল ইসলামকে সদস্য সচিব করে সংগঠনটির ১০২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে আংশিক কমিটি ঘোষণা করেন এম নাজমুল ইসলাম। কমিটিতে এক নম্বর উপদেষ্টা সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অনুষ্ঠানে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা স্পোর্টস অ্যালায়েন্সকে স্বাধীন সংগঠন হিসেবে উল্লেখ করেন।