খালেদা জিয়াকে লন্ডনে নিতে মেডিকেল সেবা অনুমোদন কাতারের আমিরের

এর আগেও কাতারের পক্ষ হতে জরুরি অ্যাম্বুলেন্স সেবা দেয়া হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার কাতার দূতাবাসকে নোট ভার্বালের মাধ্যমে অনুরোধ জানানো হয়। যার অনুমোদন দিয়েছেন কাতারের আমির।

খালেদা জিয়াকে লন্ডনে নিতে জরুরি মেডিকেল সেবার অনুরোধ জানিয়ে ঢাকার কাতার দূতাবাসে নোট ভার্বাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই অনুরোধে সম্মতি ও অনুমোদন দিয়েছেন কাতারের আমির।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, এর আগেও কাতারের পক্ষ হতে জরুরি অ্যাম্বুলেন্স সেবা দেয়া হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার কাতার দূতাবাসকে নোট ভার্বালের মাধ্যমে অনুরোধ জানানো হয়। সেখানে লন্ডনে যাওয়ার জন্য জরুরি মেডিকেল সহায়তার প্রয়োজনের বিষয়টি বলা হয়েছে। যার অনুমোদন দিয়েছেন কাতারের আমির। এ প্রেক্ষিতে কবে যাওয়া হবে সেই সময়সূচিসহ প্যাসেঞ্জার লিস্ট জানতে চাওয়া হয়েছে কাতার দূতাবাসের পক্ষ হতে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক পত্রে প্যাসেঞ্জার লিস্ট চূড়ান্ত করেছে বিএনপি।

আরও