সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সভায় সভাপতি মোহাম্মদ আলী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পড়ালেখায় মনোযোগী হওয়ার পাশাপাশি সব ধরনের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯০ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা ও পরিচিতি সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাজী সফিউল আলম বাচ্চু, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, মোবারক হোসেন, জমির আলী, মাসুদ মোল্লা, হাজী ধনু মিয়া, আব্দুস সামাদ, কামাল হোসেন, জয়নাল মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় সভাপতি মোহাম্মদ আলী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পড়ালেখায় মনোযোগী হওয়ার পাশাপাশি সব ধরনের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সফিউল আলম বাচ্চু বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে। মাদক সমাজ ও জীবনকে ধ্বংস করে দেয়। তাই তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থেকে শিক্ষার আলোয় আলোকিত হতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জনের তাগিদ দেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিক্ষার সার্বিক উন্নয়নে সবসময় সমর্থন ও সহযোগিতা থাকবে। সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের আহ্বান জানান, যেন তারা ভবিষ্যতে আরো ভালো ফলাফল করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারে।

আলোচনা সভা শেষে ২০২৫ সালের সমাপনী বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ছয়জন কৃতি শিক্ষার্থী এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণির মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মধ্যে তাবারক বিতরণ করা হয়।- বিজ্ঞপ্তি

আরও