রাজধানীর বারিধারায় বাসে আগুন

রাজধানীর বারিধারায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বারিধারার ৭ নম্বর রোডের ‘জে’ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পান তারা। এর পরপরই দুটি ইউনিট সেখানে পাঠানো হয়। তারা গিয়ে ৬টা ২০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হন। কীভাবে বাসে আগুন লেগেছে, তা তদন্তের পর বলা যাবে বলেও জানান তিনি।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, আগুন নেভানোর পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসটি সরিয়ে নিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাসচালক ও সহকারীকে থানায় নেয়া হয়েছে।

আরও