রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।
অভিযান চলাকালে তিন মুদি দোকানি ও এক সবজি বিক্রেতাকে জরিমানা করা হয়।