ইঁদুর মারতে বিদ্যুৎ সংযোগ, আগুনে পুড়ল ১২ দোকান

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে আগুন লেগে পুড়ে গিয়েছে ১২টি দোকান ঘর। গতকাল সকাল ৭টার দিকে দোকানপাট খোলার আগেই বাজারটিতে আগুন লাগার ঘটনা ঘটে।

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে আগুন লেগে পুড়ে গিয়েছে ১২টি দোকান ঘর। গতকাল সকাল ৭টার দিকে দোকানপাট খোলার আগেই বাজারটিতে আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, লেপসিয়া বাজারের মসলা ভাঙানোর মিল মালিক সোহরাব মিয়া গতকাল সকালে তার মসলা মিলে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দেয়া তারে শুঁটকি দিয়ে ফাঁদ পাতেন। ফাঁদে একটি ইঁদুরও মরে। ইঁদুর মরার পাশাপাশি ফাঁদ থেকেই দোকানে আগুন লাগার সূত্রপাত বলে অনেকের ধারণা। অগ্নিকাণ্ডে মসলা ভাঙানোর পাঁচটি মিল, মনিহারি মালামালের দুটি গুদাম, দুটি বরফকলসহ অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীর ১২টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে গিয়েছে।

তারা আরো জানান, হাওর এলাকার বাজারের আশপাশে ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে প্রায় ঘণ্টা।

ঘটনাস্থল পরিদর্শন করে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।

আরও