বৈদ্যুতিক ফাঁদে মৃত্যু

বরগুনার তালতলীতে ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমরান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বরগুনার তালতলীতে ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমরান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইমরান একই গ্রামের মো. সোহেল ফকিরের ছেলে ও হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তালতলী থানার ওসি মো. শাহজালাল।

আরও