বাড়ানোর পরদিনই দেশের বাজারে কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা কমেছে। সমন্বয় করা দাম সকাল ১০টা থেকে কার্যকর হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে গতকাল ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২০০ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর এ নিয়ে ৯৬ বার দেশের বাজারে সমন্বয় করা স্বর্ণের দাম। দাম বাড়ানো হয়েছে ৪৬ বার, আর কমেছে ৪৯ বার এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার। তখন ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রৌপ্যের দামও কমিছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৫৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ এবং সনাতন পদ্ধতির এক ভরি রৌপ্যের দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।