বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া যাচ্ছেন। আজ চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিনি।
সফরে দুই দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একাধিক বৈঠকে অংশ নেবেন সেনাপ্রধান।
এসময় দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা আরো শক্তিশালী করার লক্ষ্যে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।