রংপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রংপুর চেম্বার মিলনায়তনে দি এশিয়া ফাউন্ডেশন আয়োজিত ডব্লিউইইএসএমএস প্রকল্পে নারী উদ্যোক্তাদের সঙ্গে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

রংপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রংপুর চেম্বার মিলনায়তনে দি এশিয়া ফাউন্ডেশন আয়োজিত ডব্লিউইইএসএমএস প্রকল্পে নারী উদ্যোক্তাদের সঙ্গে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় এশিয়া ফাউন্ডেশনের অভ্যন্তরীণ গবেষণার বিষয় তুলে ধরে জানানো হয়, উল্লেখযোগ্যসংখ্যক নারী উদ্যোক্তা এখনো তাদের প্রাক-মহামারী অবস্থায় ফিরে যাওয়ার লক্ষ্যে পুঁজির জন্য সংগ্রাম করছেন। বিশেষ করে বাংলাদেশের গ্রামাঞ্চলে যেখানে সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র শিল্পের অবস্থান এবং উল্লেখযোগ্য পরিমাণ নারী উদ্যোক্তা তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন। অনুষ্ঠানে রংপুর সোনালী ব্যাংকের ডিজিএম আব্দুল বারেক, দি এশিয়া ফাউন্ডেশনের মার্কেট ডেভেলপমেন্ট অফিসার ইরফানুল বারী, ফাউন্ডেশনের ফিল্ড টিম লিডার সরদার আকরামুজ্জামান ফাউন্ডেশনের মার্কেট ডেভেলপমেন্ট অফিসার শাহমুদা শরিফা বক্তব্য রাখেন।

আরও