মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বলিয়াগাঁও ইউনিয়নে স্ত্রীর প্রথম বিয়ের তথ্য গোপন রাখাকে কেন্দ্র করে গৃহবধূ মোছা. আছমা আক্তারকে (২৬) হত্যা করেন স্বামী মুহাসিন মাতুব্বর (৩২)। গতকাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ তথ্য জানিয়েছে। অভিযুক্ত মুহাসিন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।