সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকায় একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাদের গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসায় তাদের মরদেহ পাওয়া যায়। নিহতরা হলেন আব্দুস সত্তার মিয়া (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৫) ও গৃহপরিচারিকা (২৫)।

নিহত আব্দুস সত্তার মিয়া চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন। তিনি রায়নগরে নিজের বাসায় থাকতেন। এই দম্পতির চার সন্তানের মধ্যে দুজন লন্ডনে ও দুজন যুক্তরাষ্ট্রে থাকেন।

নিহত দম্পত্তির ভাগনে মুন্না মিয়া জানায়, রায়নগরে বাসায় মা-মামি থাকতেন। তাদের সঙ্গে এক কাজের মেয়ে থাকত। সকাল ৯টার দিকও তাদের সঙ্গে আলাপ হয়েছে। ধারণা করা হচ্ছে, ৯টার পর তাদের হত্যা করা হয়েছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মঈনুল জাকির বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় পুলিশ। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মঞ্জুরুল আলম জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আরও