সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫১২ জন। আজ বৃহস্পতিবার ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মারা যাওয়া ৪ জনের মধ্যে দুজন ঢাকার দুই সিটির বাসিন্দা এবং বাকি দুজন ময়মনসিংহ বিভাগের। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।
এছাড়া আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫০, বরিশালে ২৩১, ঢাকা উত্তর সিটিতে ১১১, ঢাকা দক্ষিণে ১৪৬, চট্টগ্রামে ২৯৪, খুলনা ২০৬, রাজশাহী ১৬২, ময়মনসিংহে ৬০, রংপুরে ৪৪ এবং সিলেটে ৮ জন রয়েছেন।
গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৬৮ জন ডেঙ্গুতে মারা গেছেন। আক্রান্ত হয়ে হাসপাতারে ভর্তি হয়েছেন এক লাখ ১৮ হাজার ৫০২ জন।