মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের দেয়াল ধসে মো. আতিয়ার রহমান (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ সময় আরো দুজন আহত হন। গতকাল দুপুর ১২টার দিকে গুলিশাখালী ফাজিল মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান যশোরের আশরাইল গ্রামের মো. বদরউদ্দির ছেলে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও