সেই সঙ্গে সরকারের ১০টি মন্ত্রণালয় ও বিভাগে বরাদ্দের বাস্তবায়ন হার ছিল শূন্য।
গতকাল বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাসে ব্যয় হয়েছে মাত্র ২ হাজার ১২১ কোটি টাকা। যদিও এডিপি বরাদ্দ রয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৫ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরেও জুলাইয়ে ব্যয় হয়েছিল শূন্য দশমিক ৬৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে এ হার ছিল ১ দশমিক শূন্য ৫ শতাংশ।
আইএমইডির তথ্য অনুযায়ী, জুলাইয়ে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, সেতু বিভাগ, পররাষ্ট্র, ধর্ম মন্ত্রণালয়সহ ১০টি বিভাগ ও মন্ত্রণালয় ১ টাকাও ব্যয় করতে পারেনি। ১ শতাংশের নিচে বাস্তবায়ন হার ৪৩টি মন্ত্রণালয়ের। অন্যদিকে সর্বোচ্চ ৭ দশমিক ৫২ শতাংশ বাস্তবায়ন হার সরকারি কর্মকমিশনের। সংসদবিষয়ক সচিবালয় ৬ দশমিক ৬৯ শতাংশ, মন্ত্রিপরিষদ বিভাগ ৫ দশমিক ৫৭ শতাংশ ব্যয় করেছে।