ইয়াসির আজমান

শিক্ষা শুধু জ্ঞানভিত্তিক নয়, সামষ্টিক হওয়া উচিত

আমরা যখন উচ্চ শিক্ষার কথা বলি, তখন তা শুধু জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ না। এর সঙ্গে আরো অনেক কিছু জড়িত। যেমন মূল্যবোধ, দক্ষতা ও বিশ্বাস অর্থাৎ এটি একটি সামষ্টিক বিষয়। যারা টেকসই নেতৃত্বে উন্নতি

আমরা যখন উচ্চ শিক্ষার কথা বলি, তখন তা শুধু জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ না। এর সঙ্গে আরো অনেক কিছু জড়িত। যেমন মূল্যবোধ, দক্ষতা ও বিশ্বাস অর্থাৎ এটি একটি সামষ্টিক বিষয়। যারা টেকসই নেতৃত্বে উন্নতি করতে পারছে, তারা শুধু একাডেমিক দিক থেকেই ভালো সেটি নয়। এর পাশাপাশি অনেকে এক্সট্রাকারিকুলারেও ভালো। আমার মনে হয় শিক্ষা ব্যাপারটি সমষ্টিগত হওয়া উচিত। স্থানীয় প্রেক্ষাপটে লোকাল ছেলে মেয়েকে আমাদের এখানে নিয়ে এলে নলেজ ও স্কিল দুটিকেই আলাদাভাবে দেখি। শিক্ষাকে কতটা স্কিল বেইজড করা যাচ্ছে সেটি গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমাদের এখানে নিয়োগের ক্ষেত্রে কমিউনিকেশন, স্বচ্ছতা ও সততা প্রাধান্য দিই। আমাদের ১ ঘণ্টার সাক্ষাৎকারে পুরোটাই এগুলো নিয়ে চলে, যাতে বোঝা যায় তাদের বেড়ে ওঠাটা কীভাবে হয়েছে; এ সংগঠনের সংস্কৃতির সঙ্গে ফিট করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা। এছাড়া কর্মক্ষেত্রের জন্য আমাদের দুনিয়াটি শুধু ম্যাপের মধ্যে সীমাবদ্ধ না রেখে গ্লোবাল মার্কেটের কথা চিন্তা করতে হবে। গ্লোবাল মার্কেটের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে বাংলাদেশের পটেনশিয়ালিটি কাজে লাগাতে পারব কিনা সেটি প্রশ্নবিদ্ধ থেকে যায়। এ মুহূর্তে বাংলাদেশকে রিসোর্স হাব হিসেবে দেখতে গেলে তিনটি বিষয় সামনে আসে—টেক্সটাইল, ম্যানুফ্যাকচারিং ও রিমোট ওয়ার্ক। এক্ষেত্রে ভারতকে টেকনোলজি, আইটি ও রিসার্চ—এ তিনটি দিয়ে দেখা হয়। আমাদেরও এগুলো দিয়ে শুরু করতে হবে।

—ইয়াসির আজমান, সিইও, গ্রামীণফোন

আরও