চাঁপাইনবাবগঞ্জের
শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪
সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার কালুপুর পাগলা সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—
শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে দিপু (৩৫) ও হাউস আলীর
ছেলে সুবেল (৩০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা
বলেন, দিপু ও সুবেল মোটরসাইকেলে করে দুর্লভপুর বাজার থেকে শিবগঞ্জ বাজারে
ফিরছিলেন। পথে কালুপুর পাগলা সেতু এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের দেশীয়
অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাদের পা ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা তাদের
উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক
চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়।
উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল ইসলাম জানান, আহত দুজনের অতিরিক্ত
রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার
পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, এ ঘটনার খবর পেয়েছেন। বিষয়টি তদন্ত করা
হচ্ছে। একই সঙ্গে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।