টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতেও নতুন করে টোল আদায়ের রেকর্ড হয়েছে।
২৪ ঘণ্টায় সেতুর দুইপ্রান্তে ৩ কোটি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা টোল আদায় হয়েছে।
এ সেতুতে একদিনে এটাই সর্বোচ্চ টোল আদায়। গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই টোল আদায় করা হয়। এসময়ে
সেতু পার হয়েছে ৪১ হাজার ৮১৭টি যানবাহন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু
সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী।
সেতু সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল
থেকে শনিবার সকাল পর্যন্ত বঙ্গবন্ধু
সেতুর পূর্ব টোলপ্লাজা অতিক্রম করেছে ২৯ হাজার ৭২টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে
২ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা। অন্যদিকে সেতুর পশ্চিমপ্রান্ত টোলপ্লাজা দিয়ে
পার হয়েছে ১২ হাজার ৮৭৮টি যানবাহন। এইপ্রান্ত টোল আদায় হয়েছে ১ কোটি ৩১ লাখ ৯৫
হাজার ৫০ টাকা।
এর আগে বঙ্গবন্ধু সেতুতে
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০
টাকা টোল আদায় হয়েছিল। এদিন যানবাহন পারাপার হয়েছিল ৪৩ হাজার ৫৯৫টি।
এর আগে ঈদুল ফিতরের গত ২৯ এপ্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৪
হাজার ২৭৪টি পরিবহন পারপারের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছিল ৩ কোটি ১৯
লাখ ৭ হাজার ২০০টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী
প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী বলেন, বঙ্গবন্ধু সেতুতে
আবারো টোল আদায়ের রেকর্ড হয়েছে। মহাসড়কে পরিবহনের চাপ রয়েছে। গেল ২৪
ঘন্টায় সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছে।