বান্দরবানে ইটভাটায় অভিযান

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটায় অভিযানে যাওয়ার পথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরিবেশ অধিদপ্তরের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটায় অভিযানে যাওয়ার পথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরিবেশ অধিদপ্তরের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবির ওপর হামলা এবং কয়েকটি গাড়িও ভাংচুর করা হয়েছে।

গতকাল সকাল ৯টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মানিকপুর সড়কে এ ঘটনা ঘটে। হামলায় বিজিবি ও পুলিশের আট থেকে ১০ জন সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

এর আগে ১৬ নভেম্বর একইভাবে অভিযানে গেলে ফাইতং ইউনিয়নের ফাদুরছড়া এলাকায় বাধার মুখে পড়ে স্থানীয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারীদের গতিরোধ এবং সরকারি কাজে বাধা ও হুমকি দেয়ার ঘটনায় ১৭ নভেম্বর লামা থানায় ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০-৪০০ জনের বিরুদ্ধে মামলা করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবানের পরিদর্শক মো. নুর উদ্দিন।

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ‘বিশেষ আভিযানিক বহরটিতে ছিলেন পরিবেশ অধিদপ্তর প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর হাফিজুর রহমান, আলীকদম বিজিবির সহকারী পরিচালক, এএসপি (লামা সার্কেল), কক্সবাজার র‌্যাব-১৫ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পরিবেশ অধিদপ্তরের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। গতকালের ঘটনায় মামলা ও আইনগত ব্যবস্থা নিয়েছে চকরিয়া থানা পুলিশ। ওই থানায় আরো একটি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।’

আরও