ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার —টেলিযোগাযোগমন্ত্রী

গতকাল টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও সদস্যদের মধ্যে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে।

গতকাল টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও সদস্যদের মধ্যে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে উপকারভোগীদের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।’

তিনি বলেন, ‘বাংলা ভাষার পাশাপাশি তরুণ যুবকদের ইংরেজি, চাইনিজ ও জাপানি ভাষা শিখতে হবে। জাপান ও চীনে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কর্মীর চাহিদা ব্যাপক। তাদের ভাষা শেখা এবং সংস্কৃতিচর্চা আরো গতিশীল করার জন্য কালচারাল সেন্টার করা হবে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে মন্ত্রী বলেন, ‘স্থানীয় প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে। আমাদের অভিভাবকরা ভালো নেই। যেখানেই মাদক কারবারি ও মাদকসেবীদের পাওয়া যাবে তাদের ধরে ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।’

আরও