মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান

বিরোধী দলকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্ট করতে হবে

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিরোধী দলকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা স্পষ্ট করতে হবে। কোথায়, কখন, কার সঙ্গে এবং কীভাবে এমন ঘটনা ঘটেছে, তার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ প্রকাশ করতে হবে।’

বিরোধী দলকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এর সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল সকালে মৌলভীবাজার সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ চ্যালেঞ্জ জানান।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিরোধী দলকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা স্পষ্ট করতে হবে। কোথায়, কখন, কার সঙ্গে এবং কীভাবে এমন ঘটনা ঘটেছে, তার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ প্রকাশ করতে হবে।’

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এ ধরনের বক্তব্য প্রকাশ্যে দেয়াকে অন্যায় উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিত্তি কী? তা জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।’

আরও