গাংনীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামে পানিতে ডুবে আব্দুল্লাহ আল আনসারী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি গ্রামের মৃত জাব্বারুলের ছেলে। পুলিশ মরদেহের ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছেন।

শিশুটির পরিবার জানায়, গতকাল বুধবার স্কুল থেকে ফিরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় আনসারী। দীর্ঘ সময় পরও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেন। তবে কোথাও খোঁজ না পেয়ে গাংনী থানায় একটি ডায়েরি করেন তারা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন পথচারী তার লাশ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান।

আরও