বিনামূল্যে স্বাস্থ্যসেবা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্তবর্তী গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রোগীদের মাঝে ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল পঞ্চগড় ১৮ বিজিবির ব্যবস্থাপনায় ধামোরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। উপস্থিত ছিলেন পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস ও বিজিবির এডি জামাল হোসেন।

আরও