চট্টগ্রামে বাসে আগুন

রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নিউ মার্কেট মোড় এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা হেফাজতে নেয়া হয়েছে বাসের চালক ও হেলপারকে। রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। চট্টগ্রামে ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বাসে আগুন লাগার সংবাদ পেলে আগুন নিয়ন্ত্রণে নন্দনকানন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিযন্ত্রণ করে। বাসের কোনো যাত্রী দগ্ধ হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ হয়নি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় বাসের চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও