ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজল ও তাদের দোসরদের শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন হয়েছে। নির্যাতিত আখাউড়া উপজেলাবাসীর আয়োজনে সকালে রেলওয়ে স্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে আইনসুল হকের নির্দেশে হত্যা, মামলা-হামলায় নির্যাতিত পরিবারের সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়।