সপ্তাহের মাঝামাঝি থেকে কমতে পারে বৃষ্টির প্রবণতা

পূর্বাভাস অনুযায়ী, ৯-১৩ জুলাই পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ১৩ জুলাই পর্যন্ত দফায় দফায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে এর পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুরুত্বহীন হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বেশি রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ৯-১৩ জুলাই পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এ সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। তবে ১২ জুলাই দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর ১৩ জুলাই থেকে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৩ জুলাইয়ের পরের পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

আরও