সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা

রাস্তার পাশে পরিবহন জ্বালানি বিক্রি কয়েক দিন বন্ধ রাখা হবে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘রাস্তার পাশে পরিবহন জ্বালানি বিক্রি কয়েক দিনের জন্য বন্ধ রাখা হবে, কারণ দুর্বৃত্তরা অগ্নিসংযোগ বা অন্যান্য কাজে এসব তেল ব্যবহার করতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘রাস্তার পাশে পরিবহন জ্বালানি বিক্রি কয়েক দিনের জন্য বন্ধ রাখা হবে, কারণ দুর্বৃত্তরা অগ্নিসংযোগ বা অন্যান্য কাজে এসব তেল ব্যবহার করতে পারে। বাসে আগুন লাগানো বা বোমা বিস্ফোরণে জড়িত কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।’

গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো আশঙ্কা নেই। এতে ভয়ের কিছু নেই।’ প্রকৃত অপরাধীরা যাতে জামিন না পায় এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানান।

যারা বাসে আগুন লাগিয়েছে তারা অপরাধী উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দল, গণমাধ্যম ও জনসাধারণসহ সবাইকে তাদের প্রতিরোধ করতে হবে।’ অপরাধীদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তার আহ্বান জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশজুড়ে সাম্প্রতিক অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবস্থা নিয়েছে। দেশের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।’

বাসে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ বা আকস্মিক বিশৃঙ্খল মিছিল প্রতিরোধে গোয়েন্দা সংস্থার কোনো ব্যর্থতা রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো গোয়েন্দা ব্যর্থতা নেই। এ পর্যন্ত কোনো বড় মিছিল হয়নি।’

সোমবার পুরনো ঢাকার একটি হাসপাতালের গেটে গুলি করে হত্যার বিষয়ে তিনি বলেন, ‘অপরাধীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। এর আগে চট্টগ্রামে একই ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে।’

আরও